দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আড়িয়াল খাঁ নদীর ভাঙনে একের পর এক বসতভিটা ও স্থাপনা বিলীন হওয়ার ঝুঁকিতে থাকা বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিয়ারচর লঞ্চঘাট এলাকায় গিয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙন থেকে বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় জহির উদ্দিন স্বপন বলেন, নদীভাঙনে এলাকার মানুষ সর্বস্ব হারাচ্ছেন। তাদের জানমাল রক্ষায় দ্রুত ও যথাযথ ব্যবস্থা নিতে হবে।
পরিদর্শনকালে নদীভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি জরুরি ভিত্তিতে ভাঙনকবলিত এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের কথা বলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আড়িয়াল খাঁ নদীর ভাঙনে গত কয়েক বছরে মিয়ারচর এলাকার অনেক পরিবার বসতভিটা হারিয়েছে। সম্প্রতি ভাঙনের তীব্রতা বাড়ায় আরও কয়েকটি পরিবার ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়েছে। নদীর পাড় রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
পরিদর্শন শেষে আপৎকালীন ব্যবস্থা হিসেবে ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যে আই